প্রার্থী তালিকার উপরে ভর করে উত্তর ২৪ পরগনা জেলাতে বিরোধীদের ৩৩-০ শূণ্য করে ফেলতে পারি, জ্যোতিপ্রিয় - The News Lion

প্রার্থী তালিকার উপরে ভর করে উত্তর ২৪ পরগনা জেলাতে বিরোধীদের ৩৩-০ শূণ্য করে ফেলতে পারি, জ্যোতিপ্রিয়

 


দি নিউজ লায়নঃ     উত্তর ২৪ পরগনা জেলার ক্ষেত্রে খুব সুন্দর প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা ঘোষনা করেছেন তা নিয়ে কোনও কথা হবে না। এই তালিকা নিয়ে আমাদের উত্তর ২৪ পরগনা  জেলাতে কোনও ক্ষোভ বিক্ষোভের জায়গা নেই। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনার পর এভাবেই  নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


তিনি বলেন, আমাদের উত্তর ২৪ পরগনা জেলাতে প্রার্থী নিয়ে কোনও বিপত্তি হয়নি।  এই প্রার্থী তালিকার উপরে ভর করে আমরা এই উত্তর ২৪ পরগনা জেলাতে বিরোধীদের ৩৩-০ শূণ্য করে ফেলতে পারি। তিনি বলেন, এর আগে এই জেলাতে বিজেপি যেভাবে আস্ফালন শুরু করেছিলো, তাতে আমি নিজেও কিছুটা চিন্তিত হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আসন নিয়ে জেলার কোথাও কোথাও প্রব্লেম না তৈরি হয়। কিন্ত আজ যে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে তাতে দ্বর্থহীন ভাষায় বলতে পারি বিরোধীরা ৩৩-০ হয়ে যাবে এই জেলাতে। 


জ্যোতিপ্রিয় বলেন, মমতা  বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সবকিছু বিবেচনা করেই প্রার্থী ঘোষনা করেছেন। সেখানে এসসি, এসটি ও তফশিলিদেরদের মধ্যে থেকে যেমন প্রার্থী করা হয়েছে, তেমনি প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন মহিলারাও। একইসঙ্গে নবীন মুখ ও তারকা প্রার্থীদের ক্ষেত্রেও সুন্দর সংমিশ্রণ ঘটিয়েছেন তিনি। জ্যোতিপ্রিয় বলেন,  আমরা আগেই বলেছিলাম, একুশের ভোটে খেলা হবে, আজ এই প্রার্থী তালিকা প্রকাশের পর ফের বলছি খেলা হবেই। 


ভালো খেলা হবে এবং খুব সুন্দর খেলা হবে। আর সেই খেলার মাঠে ২২১ টা গোল হবে এই বছরে। জ্যোতিপ্রিয় এবারের প্রার্থী তালিকায় নতুন প্রার্থীদের স্থান দেওয়া  প্রসঙ্গে বলেন, সারাজীবন কি আমরাই প্রার্থী হবো নাকি!  নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।  সেক্ষেত্রে প্রয়োজন হলে আমরা দলের জন্য খাটবো। দলের জয়ই সবথেকে বড়ো কথা। সেখানে দাঁড়িয়ে কে প্রার্থী হলেন আর কে হলেন না সেটা বড়ো কথা নয়। দলই আমাদের কাছে সবথেকে বড়ো কথা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.